স্পোর্টস ডেস্ক : দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ২৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। ১৮ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ ১০৫/৪।
ওপেনার জনি বেয়ারেস্টো ব্যক্তিগত দুই রানে ফেরেন। ৩১ রানের জুটি গড়ার পর আউট হন জো রুট। মুজিবের বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ১১ রান। দলীয় ৬৮ রানে আরেক ওপেনার ডেভিড মালানও ফিরলে চাপে পড়ে ইংলিশরা। ১৮তম ওভারে নাভিন উল হকের বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক জস বাটলারও। হ্যারি ব্রুকের সঙ্গে লিয়াম লিভিংস্টোন ইনিংস মেরামতের চেষ্টা করছেন।
কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ৯:১৫