শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

গোল্ডেন ড্রীমের চেয়ারপার্সন শোভা মতিনকে বিমানবন্দরে সংবর্ধনা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২০৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : গোন্ডেন ড্রীম উইমেন অর্গানাইজেশন ইউকে ও সোনালী স্বপ্ন বাংলাদেশের চেয়ারপার্সন কামরুন্নেছা মতিন শোভাকে সংগঠনের পক্ষ থেকে ওসমানী আন্তার্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (১৫ অক্টোবার) বেলা ২টায় বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠন দুটির বিভিন্ন শাখার সদস্যরা চেয়ারপার্সন কামরুন্নেছা মতিন শোভাকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংবর্ধনার জবাবে শোভা মতিন বলেন, আমি আমার দেশ ও দেশের মানুষকে প্রাণ দিয়ে ভালোবাসি। আমার স্বপ্ন, সাধনা ও কর্ম বাংলাদেশের অবহেলিত মানুষদের কল্যাণে কাজ করে যাওয়া। নারী-পুরুষ সবাইকে স্বনির্ভর করে গড়ে তুলতে রয়েছে আমার আন্তরিক প্রয়াস। আমার সংগঠনের সদস্যবৃন্দ ও প্রবাসী ভাই বোনের সহযোগিতা, সমর্থন ও ভালোবাসা নিয়ে দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোই আমার লক্ষ। আমি চাই দেশের মানুষ কষ্টে থাকবেন না। সবাই স্ব স্ব অবস্থান থেকে পরিশ্রম করে যাবেন। আত্মনির্ভরশীল হবেন। মনে রাখবেন কাজে কোন লজ্জা নেই। সেটা হোক ছোট বা বড়। আমরা নিজেদের ভাগ্যন্নোয়নে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত রেখে একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সুখী ও সুন্দর জীবন গড়ে তুলতে পারবো।

সোনালী স্বপ্ন বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক মো. আবুল হোসেনর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেশ-প্রবাস সংগঠনের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রতন পাল, ড্রীম সিলেটের সম্পাদক শেখ আব্দুল মজিদ, রাখেন ফয়েজ খান, সমাজসেবী সাইফুল ইসলাম খান কয়েছ, মুহি মিকদাদ, দৈনিক যুগভেরীর ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ, এম এ মতিন, ইনসাফ ভিলেট ডেভলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি নজরুল ইসলাম, নলুয়ার পার মাদ্রাসার মুহতামিম আবদুর রহমান জামী, রেজওয়ান আহমদ চৌধুরী, এম এ মুনিম প্রমুখ। তাছাড়া সুনামগঞ্জ, বিশ্বনাথ, মোগলাবাজার, গোলাপগঞ্জ, জৈন্তাপুরসহ সংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধনা সভায় নিজ নিজ ব্যানারে উপস্থিত থেকে শোভা মতিনকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit