বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র প্রতিবাদ সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক প্রতিবাদ সভা সিলেট নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জিডিএফ’র ভারপ্রাপ্ত সভাপতি এ.এইচ.এম ইসরাঈল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জিডিএফ’র বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ১৯৯৭ সালে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী মরহুম রজব আলী খান নজিব গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সেবাধর্মী এই প্রতিষ্ঠানটি প্রতিবন্ধীদের কল্যাণে সুনামের সাথে সিলেটে কাজ করে যাচ্ছে। বক্তারা প্রতিবন্ধীদের স্বার্থে জিডিএফ’র বিরুদ্ধে অপপ্রচারে কান না দিয়ে সর্বমহলকে সহযোগিতা করার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য প্রমেশ দত্ত, দেওয়ান ছালামত রাজা চৌধুরী, এডভোকেট রকীব আলী খান, সদস্য সৈয়দ আলমগীর হোসেন, শাহীনুর, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, অভিভাবক মিলন বেগম, ফাতেমা বেগম, শারমীন আক্তার, জেসমীন, ধর্মীয় শিক্ষক আনিসুল হক, শিক্ষক জয়দ্বীপ রায়, বায়জিদ শিপন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা অপপ্রচার না করে সেবামূলক এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করে প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit