বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

‘অচেনা’ ইকরামের ব্যাটে আফগানদের সংগ্রহ ২৮৪

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজের ঝড়ো ৮০ ও ‘অচেনা’ ইকরাম আলিখিলের ৫৮ রানের সুবাদে ২৮৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। এদিন আফগান দুই ওপেনারের জুটি থেকেই আসে ১১৪ রান।

বিপদজনক এই জুটি থামান আদিল রশিদ। এর পর মাত্র ৫০ রানের ব্যবধানে ৫ উইকেট তুলে নিলে ম্যাচের লাগাম ইংলিশদের হাতে চলে আসে। চাপে পড়ে যায় আফগানরা। সেই অবস্থা থেকে আফগানিস্তান ইনিংসের ত্রাতা হয়ে দাঁড়ান ইকরাম আলিখিল। রশিদ খান ও মুজিবের সাথে দুটো চলিশোর্ধ জুটির সুবাদে আফগানদের বিপদ কাটে। ৬৬ বলে ৫৮ রান করে ইকরাম যখন আউট হন আফগানদের সংগ্রহ তখন ২৭৭।

আফগানদের হয়ে মুজিব উর রহমান ২৮ ও রশিদ খান ২৩ রান করেন। ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ৩টি ও মার্ক উড ২টি উইকেট শিকার করেন। টপলি, লিভিংস্টোন ও রুট ১টি করে উইকেট পান। আফগানিস্তানের হয়ে ২০১৯ বিশ্বকাপ খেলেছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান ইকরাম আলিখিল। ৭ ম্যাচ খেলে ১৪২ রান করেছিলেন সেই আসরে।

এখনো পর্যন্ত বিশ্বকাপে আফগানিস্তানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এসেছিল এই ইকরাম আলিখিলের ব্যাটে ভর করেই। সেদিন উইন্ডিজদের দেয়া ৩১২ রানের লক্ষ্য তাড়ায় ২৮৮ রানে থামে আফগানদের ইনিংস। ওই ম্যাচে ৯৩ বলে ৮৬ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ২৮৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামবে ইংল্যান্ড।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit