মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় প্রথম দিনে অনুপস্থিত ৫৩ পরীক্ষার্থী ফিলিস্তিনিদের উচ্ছেদে যৌন নিপীড়নকে হাতিয়ার করছে ইসরাইলিরা রেশন দুর্নীতির মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি নুসরাত! এপ্রিলের ২০ দিনেই এলো ২২২ কোটি ডলার রেমিট্যান্স হরমুজে ইরানের নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিপ্টোতে ট্রানজিট ফি দাবি বিএনপি জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে: সারজিস জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক, যেসব আলোচনা হলো হরমুজ ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনালাপ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে যা বললেন ডোয়াইন জনসন ও জাস্টিন বিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ Time View

বিনোদন ডেস্ক : গাজা ও লেবাননে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে ইহুদিবাদি ইসরায়েল। বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় গাজা অঞ্চলের মানবিক পরিস্থিতি ভয়াল রূপ নিয়েছে। জাতিসংঘ বলেছে, সেখানে ২ লাখ ৬০ হাজার মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। হামাস ও ইসরায়েলের এই যুদ্ধে উভয় পক্ষের নিরীহ মানুষের ক্ষতির কথা ভাবছেন হলিউড অভিনেতা ডোয়াইন জনসন।

তিনি বলেন, ‘নিরাপরাধ ইসরায়েলি এবং ফিলিস্তিনদের জীবনের ক্ষয়ক্ষতি হৃদয় বিদারক। আমি মধ্যপ্রাচ্যের জটিল সংঘাত সম্পর্কে সবকিছু জানি না। এটি অত্যন্ত জটিল প্রসঙ্গ। তবে আমি সন্ত্রাসবাদের নিন্দা জানাই। এই ধ্বংসাত্মক মুহূর্তে সমস্ত নিরপরাধ ভুক্তভোগী এবং তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনদের জন্য আমার হৃদয় শোকাহত। আমি সমবেদনা এবং সমাধানের জন্য প্রার্থনা করি। নিষ্পাপ প্রাণগুলোর জন্য প্রার্থনা করি।’

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গে ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাস্টিন বিবার। তিনি বলেছেন, ‘ইসরায়েলি ও ফিলিস্তিন বন্ধুদের জন্য কষ্ট হচ্ছে। আমি নিশ্চিত যে আমরা সহজাতভাবে কোনটি মন্দ তা জানি। সমস্ত ফিলিস্তিনি কিংবা সমস্ত ইসরায়েলিকে ভিলেন করা আমার কাছে ভুল বলে মনে হয়। আমি পক্ষ বেছে নিতে আগ্রহী নই। তবে আমি সেই পরিবারগুলির পাশে দাঁড়াতে আগ্রহী, যাদের প্রিয়জনদেরকে আমাদের কাছ থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে।’

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit