শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড

সাইক্লোনের আসাদ চৌধুরী স্মরণসভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২০৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ‘কবি আসাদ চৌধুরী সাহিত্যে গণমুখী, নান্দনিক ও রোমান্টিক। আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলার লোকায়ত জীবন সবকিছুই তার লেখায় স্পষ্ট করে ফুটিয়ে তুলেছেন। বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি, শিশুসাহিত্যিক, অনুবাদক, আবৃত্তিশিল্পী, দর্শকনন্দিত টিভি উপস্থাপক কবি আসাদ চৌধুরী স্মারণে সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত স্মরণসভায় মুখ্য আলোচকের বক্তব্যে কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু একথা বলেন। সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নগরীর জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের ২৬০তম সাহিত্য আসরে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাবেক সভাপতি গল্পকার সেলিম আউয়াল। সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় আলোচনায় অংশ নেন স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক কবি ডা. মোহাম্মদ মাশুকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর কবি আমিনুল ইসলাম, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শমশাদ, ছড়াকার কবির আশরাফ, গীতিকবি ফরিদ আহমদ, শিল্পী কুবাদ বখত চৌধুরী, কবি কামাল আহমদ, প্রবীণলেখক মকসুদ আহমদ লাল। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নুপুর সঙ্গীতালয়ের পরিচালক শিল্পী তুহিন আহমদ, শিল্পী বিমান বিহারী বিশ্বাস।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit