শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

চুরির অপবাদ দিয়ে ফেরিওয়ালাকে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরির অপবাদ দিয়ে শাহিন মিয়া (২২) নামের এক ফেরিওয়ালাকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয়।  এর আগে ওই দুপুরে মধ্যপাড়া এলাকায় তাকে মারধরের ঘটনা ঘটে।  

নিহত শাহিন উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের মোঃ আক্তার মিয়ার ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি ভাঙ্গারি দোকানের ফেরিওয়ালা হিসেবে কর্মরত ছিল। 

নিহতের পিতা আক্তার মিয়ার অভিযোগ, গত দুই-তিন দিন আগে একই গ্রামের আরফত আলীর ভাতিজা মিলন মিয়ার ছেলের একটি রুপার চেইন হারিয়ে যায়। এ নিয়ে তারা শাহিনকে চোর হিসেবে সন্দেহ করে আসছিল। রোববার দুপুরে শাহিন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে তার বাড়ি নাসিরনগরের ফেদিয়ারকান্দি গ্রামে যায়। এ সময় মধ্যপাড়া এলাকায় আরফত আলী জোরপূর্বক শাহিনকে তার ঘরে নিয়ে আটকে রাখে। 

এক পর্যায়ে আরফত আলী তার ভাতিজা মিলন, জুনায়েদ ও তৌহিদসহ কয়েকজন মিলে শাহিনকে মারধর করে। খবর পেয়ে পরিবারের লোকজন শাহিনকে আহত অবস্থায় উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতাহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

ঘটনার সাথে কারা জড়িত এবং এর মূল কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ পরিদর্শক।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit