শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল

এমিরেটসের দলে সুযোগ পাওয়া কঠিন: সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : আইএলটি-টোয়েন্টি টুর্নামেন্টে এমআই এমিরেটসের হয়ে খেলতে নেমে প্রথম দুই ম্যাচে সাকিব আল হাসান ছন্দে ছিলেন না। এক ম্যাচে ১২ বলে ১৬ রান করার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। বল হাতেও প্রথম দুটি ম্যাচে ২ ওভার করে বোলিং করে যথাক্রমে ২৭ ও ২০ রান দেন তিনি।

তবে তৃতীয় ম্যাচে সাকিব নিজের ভালো ফর্ম ফিরে পান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন। মুম্বাইয়ের হয়ে বেশি খেলার সুযোগ না পেলেও তিনি বেশ আনন্দিত।

ম্যাচসেরা নির্বাচিত হয়ে সাকিব বলেন, ‘প্রথমে এমআই এমিরেটসকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। দলে জায়গা পাওয়া খুবই কঠিন, কারণ এটি একটি তারকাখচিত দল। তাই কয়েকটি ম্যাচ খেলতে পেরে আমি খুশি। এটি (টুর্নামেন্টের) চতুর্থ বছর, তবে আমার জন্য এটি এখানে খেলার প্রথম বছর। আমি মনে করি, এখানে অনেক সম্ভাবনা রয়েছে। এখানে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় আছেন, তাই দলে জায়গা পাওয়া বেশ কঠিন।’

সাকিব ২৪ বলের মধ্যে ১২টি ডট বল করেন এবং কোনো চার বা ছক্কা হজম করেননি। সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম ওভারেই স্টাম্পিংয়ের মাধ্যমে আইএলটি-টোয়েন্টিতে নিজের প্রথম উইকেট পান। ওই ওভারে মাত্র ৫ রান দেন তিনি। পরের ওভারেই আরেকটি উইকেট নেন।

নবম ওভারে স্যাম কারানের ফিরতি ক্যাচ নিয়ে দ্বিতীয় উইকেটটি নিশ্চিত করেন সাকিব। ওই ওভারে তিনি মাত্র ৩ রান দেন। এরপর ১১তম ও ১৫তম ওভারে একইভাবে ৩ রান করে দেন, ফলে ভাইপার্সের রান তোলার গতি কমে যায়।

সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ডেজার্ট ভাইপার্স সাত উইকেট হারিয়ে ১২৪ রান করে। জবাবে এমআই এমিরেটস ছয় উইকেট হারালেও ১৫ বল হাতে রেখেই লক্ষ্য পূর্ণ করে। সাকিব ব্যাট হাতে ২৫ বলে অপরাজিত ১৭ রান করেন, এবং দলের ৪ উইকেটে জয় নিশ্চিত করেন।

 

 

কিউএনবি/ মহন / ২২ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:১৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit