বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

ঢাবিতে জাইকা চেয়ারের শিক্ষা বিষয়ক লেকচার অনুষ্ঠিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১১২ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  জাপানিজ স্টাডিজ বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর যৌথ উদ্যোগে “Educational Development in Modernization of Japan” শীর্ষক চতুর্থ  জাইকা চেয়ার লেকচার আজ ১০ অক্টোবর (২০২৩) মঙ্গলবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার  মো. মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি প্রধান অতিথি এবং জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ মি. ইচিগুচি তোমোহিদে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম। জাইকা’র সিনিয়র রিসার্র্চ এডভাইজার ড. কায়াশিমা নবুকো ‘জাইকা চেয়ার বক্তৃতা’ প্রদান করেন। 

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মো. মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশে সাক্ষরতার হার অনেক বেড়েছে। যুগের চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মুখস্তভিত্তিক শিক্ষা পদ্ধতির পরিবর্তে কর্মমুখী, দক্ষতা ও ফলাফল ভিত্তিক শিক্ষা পদ্ধতি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করা হয়েছে। জাপানসহ বিভিন্ন উন্নত দেশ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবেনা, প্রযুক্তিতেও দক্ষতা অর্জন করতে হবে। তিনি প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে জাইকা’র সহায়তা কামনা করেন। জ্ঞানভিত্তিক, শিল্প সহায়ক ও কারিগরি শিক্ষা আরও জোরদার করার উপর তিনি গুরুত্বারোপ করেন।

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit