সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ঢাবি থেকে ১৬জন গবেষকের পিএইচ.ডি. এবং ১৪জনের এম.ফিল. ডিগ্রি অর্জন

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২১৬ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬জন গবেষক পিএইচ.ডি এবং ১৪জন এম.ফিল. ডিগ্রি অর্জন করেছেন। গত ২৭  সেপ্টেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। আজ ১০ অক্টোবর(২০২৩) মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএইচ.ডি. ডিগ্রি প্রাপ্তরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের অধীনে আব্দুল খালেক মো. দৌলত খান ও রিয়াজ বিন সাঈদ, ক্লিনিক্যাল ফার্মেসী এন্ড ফার্মাকোলজি বিভাগের অধীনে মোছা: চাঁদ সুলতানা খাতুন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে আফরিনা শারমিন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধীনে শরিফা নাছরীন, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের অধীনে মো. আব্দুস সাত্তার, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে নাদিয়া বেগম, আরবী বিভাগের অধীনে মুহাম্মদ আবু ইউসুফ খান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে আফরোজা আজিজ সূচনা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে মো.আবু হানিফ, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে আশরাফুন নাহার, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধীনে খালেদ মাহমুদ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে সৈয়দা ইসরাত নাজিয়া, ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধীনে মো. জোবায়ের আলম এবং ফলিত গণিত বিভাগের অধীনে মো. মারুফ হাসান ও মো.ইনামুল করিম । 

এম.ফিল. ডিগ্রি প্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের অধীনে তামান্না কবীর ও রহিমা খাতুন, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মুজ্জাম্মিল হক, আরবী বিভাগের অধীনে মো. মোহিব্বুল্লাহ আজাদ ও মো. আবদুল হান্নান, সংগীত বিভাগের অধীনে মৃদুলা সমদ্দার, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে মুজিব আহম্মদ পাটওয়ারী, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধীনে খালেদা আক্তার, মার্কেটিং বিভাগের অধীনে মো. তৌহিদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে আক্তার জাহান রুবী, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে মৌসুমী আফরিন ইভা ও মোহসিনা করিম, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধীনে মো. সাজ্জাদ চৌধুরী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে আয়েশা চৌধুরী। 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit