সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

শচীনকে ছাড়িয়ে বিশ্বকাপে যে রেকর্ড গড়লেন ওয়ার্নার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৮২ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত ম্যাচের মধ্য দিয়ে রোববার ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরু করল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রোববার ভারতের চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করছে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 

এদিন ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ৫২ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪১ রান করে ফেরেন ডেভিড ওয়ার্নার। ৪১ রানের ইনিংস খেলার পথে বিশ্বকাপে দ্রুততম এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওয়ার্নার। বিশ্বকাপে এক হাজার রান করতে গিয়ে ৩৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান তারকা ভেঙেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড।

শচীন ও ডি ভিলিয়ার্স বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলকে স্পর্শ করেছিলেন ২০ ইনিংসে। মাত্র ১৯ ইনিংসে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ওয়ার্নার। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে হাজার রান করেছেন ওয়ার্নার। তার আগে রিকি পন্টিং (১৭৪৩), অ্যাডাম গিলক্রিস্ট (১০৮৫) ও মার্ক ওয়াহ (১০০৪) হাজার রান করেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ২ হাজার ২৭৮ রান করেছেন শচীন টেন্ডুলকারের। ১ হাজার ৫৩২ রান করে দ্বিতীয় স্থানে আছেন রিকি পন্টিং। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit