স্পোর্টস ডেস্ক : রোববার (৮ অক্টোবর) আইসিসির প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাতে উঠে আসে বাংলাদেশ। দলটির বর্তমান রেটিং ৯৩। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা লঙ্কানদের রেটিং ৯১ হওয়ায় দাসুন শানাকার দল নেমে গেছে আটে।
শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় ভারতের ধর্মশালায় বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটিতে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সাকিব আল হাসান। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৭.২ ওভারে ১৫৬ রান তুলতেই সবকটি উইকেট হারায় আফগান বাহিনী। জবাবে ৩৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০০