বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

সাক্কুর মাথায় হাত বুলিয়ে দিলেন মির্জা ফখরুল, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুর মাথায় হাত বুলিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার কালাকচুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির রোডমার্চ চলাকালে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রোডমার্চটি কালাকচুয়া থেকে সুয়াগাজী এসে পৌঁছালে মহাসড়কের দুপাশে সাক্কুর কর্মী-সমর্থকরা ভিড় করেন। 

এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর বহিষ্কার আদেশ প্রত্যাহার চেয়ে স্লোগান দেন তারা। এ সময় মির্জা ফখরুল মাইক্রোবাসের জানালার গ্লাস নামিয়ে সাক্কুকে কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেন।
এ ঘটনায় সাক্কুর নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এর আগে দলের নির্দেশ উপেক্ষা করে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় বহিষ্কার করা হয় কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কুমিল্লা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুকে। তবে দল বহিষ্কার করলেও কেন্দ্রীয় কর্মসূচির সব অনুষ্ঠানে সরব উপস্থিতি রয়েছে তার।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাক্কু বলেন, ‘আমি বিএনপি করি। দুবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ছিলাম। দলের জন্য কাজ করেছি। দল আমাকে বহিষ্কার করলেও আমি দলের হয়ে কাজ করি। কর্মীদের নিয়ে দলের অনুষ্ঠান করি। কর্মীরা কাজ করছে। তাই কর্মীরা আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার চায়। আমি বিএনপির পতাকা গায়ে জড়িয়ে কবরে যেতে চাই।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit