শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সিলেট লেখক পরিষদ’র সাহিত্য আসর অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৫২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মদন মহোন কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক, লেখক, লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর বলেন, “আল্লামা ইকবালের কবিতা ও দর্শনে মুসলিম বিশ্ব জেগে উঠেছিল।”তিনি নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের কার্যালয়ে দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যারিস্টার, পাকিস্তানের জাতীয় কবি হিসেবে সমাদৃত আল্লামা ইকবাল (আল্লামা স্যার মুহাম্মদ ইকবাল) কে নিবেদিত সংগঠনের ৬ষ্ঠ নিয়মিত মাসিক সাহিত্য আসর ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি, সংগঠক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় সংগঠনের মাসিক সাহিত্য আসর ও সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাংবাদিক আব্দুল কাদের তাপাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার, লেখক সৈয়দ ছলিম মোঃ আব্দুল কাদের, বিশিষ্ট সাংবাদিক সেলিম আউয়াল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও সংগঠনের সহসভাপতি আহমদ মাহবুব ফেরদৌস।

সভাপতির বক্তব্যে মোবাইল পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, আল্লামা ইকবালের কবিতা বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে কথা বলে। এছড়া বক্তব্য রাখেন সংগঠনের সহসাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, সৈয়দপুর ফাযিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক সৈয়দ রেজাউল হক, এডভোকেট সোহেল আহমদ, উপস্থিত ছিলেন চুনী চৌধুরী। সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের নিয়মিত মাসিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন, ঔপন্যাসিক সিরাজুল হক, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, কামাল আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী মুবিন

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit