বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

ঢাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ০৫ অক্টোবর (২০২৩) বৃহস্পতিবার বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বলেন, করোনা মহামারি, ডেঙ্গুসহ বিভিন্ন রোগ-ব্যাধির কারনে জীব-প্রযুক্তি শিক্ষা ও গবেষণার প্রয়োজনীয়তা ও গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ-সুবিধা যথাযথ ব্যবহার করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার জন্য শিক্ষার্থীদের দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকান্ডে অংশগ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করে বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের জৈব-প্রযুক্তির উৎকর্ষ সাধনে বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষে সর্বোচ্চ সিজিপিএ পাওয়া শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit