বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

চৌগাছার সংবাদিক শফিকুলের পিতা শিক্ষাবিদ মাওলানা সাঈদুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৪২০ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সাংবাদক শফিকুল ইসলামের পিতা শিক্ষাবিদ মাওলানা সাঈদুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) তাঁর গ্রামের বাড়ী পৌর শহরের ইছাপুর দেওয়ান পাড়াজামে মসজিদে বাদ মাগরিব আলোচনাসভা, কোরআন খানি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনাসভায় বক্তৃতা করেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল লতিফ, উপজেলা জমায়াতের আমির মাও. গোলাম মোর্শেদ, চৌগাছা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাও. আলাউদ্দীন, পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. নুরুল ইসলাম, চৌগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রহিদুল ইসলাম খান, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ. সাংবাদিক এম এ রহিম, মাও. আব্দুল গফুর। মাও. ওসমান গণির পরিচালনায় বক্তৃতা করেন আমেরিকা প্রবাসী দেওয়ান মজনুর রহমান, দেওয়ান পাড়া জামে মসজিদের ঈমাম মুফতি আলা উদ্দীন, মাষ্টার (অবঃ) রেজাউল ইসলাম ও প্রয়াত মাও. সাঈদুল ইসলামরে পোতা ছেলে দেওয়ান শাহারিয়ার নাফিজ প্রমুখ।

২০১৯ সালের ৫ অক্টোবর ৭৬ বছর বয়সে হৃদরোগে তিনি মারা যান। মাওলানা সাঈদুল ইসলাম ঝিকরগাছা ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও এলাকায় বহু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৬৭ সাল থেকে চৌগাছা উপজেলার একমাত্র পত্রিকা এজেন্ট ছিলেন। বর্তমানে তাঁর মেজে ছেলে দেওয়ান শফিকুল ইসলাম পত্রিকা এজেন্টের দায়িত্ব পালন করছেন।

মরহুমের মেজে ছেলে দৈনিক ভোরের ডাক পত্রিকার চৌগাছা প্রতিনিধি দেওয়ান শফিকুল ইসলাম বলেন, আব্বা জানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে (বৃহস্পতিবার) মাগরিবের নামাজের পর আমাদের গ্রামের বাড়ী শহরের ইছাপুর দেওয়ানপাড়া জামে মসজিদে আলোচনাসভা, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit