বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রিয়াঙ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২২০ Time View

বিনোদন ডেস্ক : আমেরিকার জনপ্রিয় সিঙ্গার নিক জোনাসকে বিয়ে করার পর থেকে আমেরিকাতেই দীর্ঘস্থায়ীভাবে বসবাস করছেন প্রিয়াঙ্কা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, কাজিন প্রিয়াঙ্কার বিয়েতে ভারতে আসার কথা ছিল অভিনেত্রীর। পাশাপাশি একটি বলিউড সিনেমা সাইন করারও কথা ছিল। কিন্তু হলিউডে ব্যস্ততার কারণে বোনের বিয়েতে আসতে পারেননি প্রিয়াঙ্কা। একই সঙ্গে না করে দিয়েছেন নতুন বলিউড ওই সিনেমার কাজ।

বলিউড অভিনেতা ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জারা’ নামের নতুন ওই সিনেমায় অভিনয় করতে আপত্তি করেছেন প্রিয়াঙ্কা। কারণ, সিনেমার স্ক্রিপ্ট মোটেও পছন্দ হয়নি নায়িকার। কিন্তু নির্মাতা ফারহান বলছেন, প্রিয়াঙ্কার শিডিউল পাওয়া যাচ্ছে না। তাই কাস্টিংয়ে বড় পরিবর্তন করতে হবে।

কেন ভারতীয় ইন্ডাস্ট্রি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন নায়িকা? ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, দীর্ঘ সময় ধরেই এ ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষোভ ছিল প্রিয়াঙ্কার। একসময় বলিউড ইন্ডাস্ট্রির নির্মাতাদের কাছে নানা কটাক্ষের শিকার হয়েছিলেন গায়ের রং নিয়ে। কূটনীতির চালে বলিউড থেকে বিদায় নিয়ে এক সময় আমেরিকায় পাড়ি জমান নায়িকা। ক্ষোভ শুরু সেখান থেকেই।
 
সম্প্রতি প্রিয়াঙ্কা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সংবাদমাধ্যমে বলেছেন, সিনেমা হিট করতে অশ্লীল দৃশ্য ধারণের পথে হাঁটেন নির্মাতা। শুধু তা-ই নয়, বলিউড সিনেমা মানেই নায়িকাকে স্বল্প ড্রেস পরিয়ে শরীর প্রদর্শন–এমন মন্তব্যও করেছেন অভিনেত্রী। তাই ‘জি লে জারা’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। এতে বেশ হতাশ হয়েছেন প্রিয়াঙ্কা ভক্তরা। কারণ, ভারতীয় সিনেমায় কামব্যাক করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর করছেন না বিশ্ব সুন্দরী খেতাবজয়ী প্রিয়াঙ্কা চোপড়া।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit