বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

ব্যয়াম না করেই কমান ওজন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৬০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কম সময়ে ওজন কমানো খুব সহজ কোন কাজ নয়। শরীরচর্চা থেকে ডায়েট— খুব সতর্ক হয়ে না করলে ওজন কমানো সহজ নয়। মন দিয়ে ডায়েট করলেও অনেক সময়ে শরীরচর্চায় একটা আলসেমি ঘিরে ধরে। সকালে উঠে বিছানা ছেড়ে জিমে যাওয়ার কথা ভাবলেও ওজন কমানোর স্বপ্ন অনেকটাই ঝাপসা হয়ে আসে। শরীরচর্চায় জোর দিলে ওজন কমানোর পথ অনেক বেশি মসৃণ হয়। তবে অনেক সময় শরীরচর্চা করতেও শরীর সায় দেয় না। সেক্ষেত্রে কি ওজন কমানো যাবে না? তা কিন্তু নয়।

মেদ ঝরানোর ক্ষেত্রেও শরীরচর্চার কিছু বিকল্প কাজ রয়েছে। শরীরচর্চা বদলে কয়েকটি নিয়ম যদি মেনে চলতে পারেন, তা হলে শরীরচর্চা না করেও তাড়াতাড়ি ওজন কমানো সম্ভব।

সময় নিয়ে খাবার খান

ধীরে ধীরে অল্প পরিমাণে খান। ভাল করে চিবিয়ে নিয়ে তবেই খাবার গিলবেন। মস্তিষ্ক শরীরকে ইঙ্গিত পাঠায় কখন ক্ষুধা মিটছে। কিন্তু তা করতে একটু সময় লাগে। তাই ধীরে ধীরে খান। কতক্ষণে খাবার খাওয়া শেষ করছেন, তার উপর নির্ভর করে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে কি না। সময় নিয়ে খাবার খেয়ে দেখুন ওজন বশে থাকবে।

প্রোটিন বেশি খান

শুধু ডায়েট করলেই হবে না। ডায়েটে কী ধরনের খাবার থাকছেন সেটাও গুরুত্বপূর্ণ। ওজন কমানোর পর্বে প্রোটিন খেতে হবে বেশি পরিমাণে। দুধ, ওট্‌সের বদলে ডিম, মাংসের মতো প্রোটিনে সমৃদ্ধ খাবার খান বেশি করে। শরীরে প্রোটিনের পরিমাণ যত বেশি হবে, মেদ ঝরানোর পরিশ্রম তত সহজ হবে। তা ছাড়া, পর্যাপ্ত পরিমাণে প্রোটিন শরীরে প্রবেশ করলে ক্ষুধা কম পায় এবং বার বার খাবার খাওয়ার প্রবণতাও কমবে।

খাওয়ার আগে পানি খান

দ্রুত রোগা হওয়ার আরও একটি উপায় হল প্রচুর পরিমাণে পানি খাওয়া। তবে পানি খাওয়ারও নিয়ম আছে। নিয়ম মেনে পানি খেলে ক্ষুধা কম পাবে এবং হজমের সমস্যাও মিটবে। তাতে ওজন কমার সুযোগ থাকবে বেশি। বিশেষ করে দুপুর বা রাতের খাবার খাওয়ার আগে পানি খেতে পারেন। তাতে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা কমবে।

মানসিক চাপ নিয়ন্ত্রণ

মানসিক চাপ বেশি থাকলে ওজন বাড়বেই। তাই প্রথমে উদ্বেগ, মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে। রোজ ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। কোনও বিশেষ কারণে মানসিক চাপ থাকলে সেগুলির সমাধান করার চেষ্টা করুন। কী করলে চাপ নিয়ন্ত্রণে থাকে সেগুলি খুঁজে বার করুন। যোগাসন করতে পারেন। ধ্যান করলেও মানসিক চাপ কম হবে।

পর্যাপ্ত ঘুম

পর্যাপ্ত ঘুম না হলে বডি মাস ইন্ডেক্স (বিএমআই) বেড়ে যেতে পারে। আর বডি মাস ইনডেক্স বেড়ে যাওয়ায় অর্থ ওজন বৃদ্ধি। চিকিৎসকেদের মতে, এক জন পূর্ণবয়স্ক মানুষের দিনে অন্তত ছয়ঘণ্টা নিরবিচ্ছিন্ন ঘুমের প্রয়োজন। ঘুম পর্যাপ্ত হলে শুধু ভিতর থেকে ফিট থাকবে শরীর। নিয়ন্ত্রণে থাকবে ওজনও।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit