রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘লিও’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৪০ Time View

বিনোদন ডেস্ক : প্রথম দক্ষিণ ভারতীয় সিনেমা হিসেবে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘লিও’। সিনেমাটি ঢাকায় মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ‌‘লিও অফিসিয়াল’। মুক্তির ঘোষণায় উচ্ছ্বসিত বিজয়ের বাংলাদেশি ভক্তরা। অনেকে সেই পোস্টের মন্তব্য ঘরে শুভেচ্ছায় ভাসিয়েছেন অভিনেতাকে।

সিনেমাটি বাংলাদেশে আমদানি করবে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সম্প্রতি সোশ্যালে প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুনের একটি পোস্ট সেদিকেই ইঙ্গিত দেয়। তবে তার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে প্রতিষ্ঠানটি ‘পাঠান’, ‘কিসিকা ভাই কিসিকি জান’ ও ‘জওয়ান’-এর মতো ছবি আমদানি করেছে। এরমধ্যে ‘জওয়ান’ এখনও দেশের প্রেক্ষাগৃহে চলছে।

প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত ‌‌‘লিও’ মুক্তি পাচ্ছে আগামী ১৯ অক্টোবর। লোকেশ কানাগরাজ পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। এতে বিজয়ের বিপরীতে দীর্ঘদিন পর জুটি বেঁধেছেন তৃষা। এছাড়াও সিনেমায় আরও থাকছেন কীর্তি সুরেশ, সঞ্জয় দত্ত, অর্জুন, মিশা ঘোষাল, প্রিয়া আনন্দ, মনসুর আলি খান প্রমুখ।

‘লিও’ লোকেশ কানাগরাজের সিনেমাটিক ইউনিভার্সের অংশ। অনেকেই মনে করছেন এই ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’র অনেক চরিত্রকেই দেখা যাবে এ সিনেমায়। আজ সিনেমাটির ট্রেলার প্রকাশ পাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit