বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

কবি রাধাপদ রায়ের উপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১১৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পল্লীকবি রাধাপদ রায়ের (৮০) উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দুর্গাপুর সাহিত্য সমাজ। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মো. মোহন মিয়া, বিশিষ্ট কবি লোকান্ত শাওন, দুর্গাপুর সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার, যুগ্ম সাধারন সম্পাদক জীবন নন্দী, পথ পাঠাগারের পাঠাগার সম্পাদক অন্তর হাজং প্রমুখ।

বক্তারা বলেন, এমন নির্বিবাদী, বয়োজ্যেষ্ঠ এ মানুষটির ওপর গত ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে বর্বরোচিত হামল চালিয়ে মারাত্মকভাবে জখম করেছে স্থানীয় দুই দুর্বৃত্ত মো. রফিকুল ইসলাম ও কদুর আলী। এই ধরনের হামলা আমাদের বাঙালি সংস্কৃতির উপর করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে। অনতি বিলম্বে ঘটনায় জড়িত বাকী আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit