বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

জামেয়া মোহাম্মদিয়া সিলেটের মসজিদ ই বিলাল (রা:) জামে মসজিদ নির্মাণের উদ্যোগ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৫২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ড শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে টিলারগাও ডলিয়া আখালিস্থ জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার মজলিশে শুরার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মাদরাসা মিলনায়তনে শুরা সভাপতি আলহাজ্ব আ ন ম ওহিদ কনা মিয়া’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা জহুরুল হকের পরিচালনায় সভায় সর্বসম্মতিতে জামেয়া মোহাম্মদিয়া সিলেট এর সতন্ত্র জামে মসজিদ “মসজিদ ই বিলাল” (রা:) নির্মাণ করার সিদ্ধান্ত হয়।

সভায় বক্তব্য রাখেন জামেয়ার মজলিশে শুরার সহ সভাপতি শাবিপ্রবির প্রফেসর ড. শাহ আলম, শুরার সদস্য মাওলানা আনোওয়ার হোসাইন শেওতরপারী, হাজী মফিজ আলি মাষ্টার, তাহির আলী, হাজী ইউনুস আলী, জমির উদ্দীন, রহমত আলি, আব্দুর রাজ্জাক, জমশেদ আলি, সৈয়দ নুরুদ্দীন আহমদ, আছমত আলী, নোয়াব আলী, বাবুল মিয়া, মাওলানা সালেহ আহমদ, মাওলানা নুরুল আমিন, হাফিজ লোকমান আহমদ, মাওলানা সাইফুল আলম, ফজল মিয়া, মুতাহির আলি, হাজী ছুপু মিয়া প্রমূখ।

এছাড়াও সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা বলেন, মেধাবী, এতিম শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শ মানুষ গঠনের লক্ষে জামেয়া মোহাম্মদিয়া সিলেট শিক্ষাদান করে যাচ্ছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা জহুরুল হক শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বক্তরা বলেন, জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার পাশাপাশি সতন্ত্র মসজিদ “মসজিদ ই বিলাল” (রা:) জামে মসজিদ নির্মাণের উদ্যোগ প্রসংশনীয়। বক্তারা আল্লাহর ঘর মসজিদ নিমার্ণে দেশ বিদেশের দানশীল ব্যক্তিবর্গ এবং সমাজসেবীদের সহযোগীতার মাধ্যমে এগিয়ে আসার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit