শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বিশ্বের মানবাধিকার রক্ষায় জাতিসংঘকে আরো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৫২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : একাত্তরের ঘাতকদালাল নির্মুল কমিটি সিলেট জেলা সাধারন সম্পাদক, সিলেট ল’কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, সারা বিশ্বে মানবাধিকার চরমভাবে লংগিত হচ্ছে। সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তানে নিরিহ নরনারীর উপর নিষসংস হামলা হয়েছে।

মিয়ানমারে সামরিক জান্তা তাদের নিরিহ জনগনকে বিতারিত করেছে। তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে কিন্তু জাতিসংঘ মানবাধিকার সংস্থা তাদের রক্ষায় কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করেন নি। বড় বড় দেশের সরকার প্রদানগন মানবাধিকারের কথা বললেও কার্যত: কোন কাজ করছেন না। তাই বিশ্ব মানবাধিকার রক্ষায় জাতিসংঘকে আরো ভুমিকা রাখতে হবে।

তিনি রবিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট জেলা শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা শাখার সভাপতি আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব তারা মিয়া তালুকদারের পরিচালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমবিএফ সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার।

বক্তব্য রাখেন সাংবাদিক মো. খালেদ মিয়া, ডা: হোসেন রাজা চৌধুরী, ইব্রাহিম আলী, জামাল মিয়া, শিরিন আক্তার চৌধুরী, জাহানারা বেগম, সাহেদা আক্তার, আতাউর রহমান আতাই, আব্দুল ওয়াদুদ, ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, এডভোকেট সুভাষ রঞ্জন বিশ্বাস, উজ্জল হাসান চৌধুরী জীবন, এবাদুর রহমান, আব্দুল হক, আফরোজ তালুকদার প্রমুখ।

প্রতিনিধি সভায় সিলেট বিভাগীয় সম্মেলন ২০২৪ সালে করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিলেট জেলার সকল উপজেলা কমিটি গঠন ও পূর্নগঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যারা সংগঠন করতে ইচ্ছুক তাদেরকে ০১৭১৫৫৪৪১৩৭ অথবা ০১৭৩৪০৫০৫২৫ এ যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit