শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটির কাপ্তাইয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের  কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ফুলবাগান নামক স্থানে জঙ্গলের মধ্যে গাছের নিচে অর্ধগলিত অবস্থায় একটি  লাশ পাওয়া গেছে । মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০ টায় এই লাশটি পাওয়া যায় বলে জানান ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈন উদ্দিন।তিনি আরোও জানান, উদ্ধারকৃত লাশটি মোঃ জাফর( ৪৫) এর। তাঁর পিতার নাম সিদ্দিক। তাঁর বাড়ি ভোলা জেলা হলেও তিনি কাপ্তাই প্রজেক্ট এলাকায় নিউ মার্কেট বাজারে একা বসবাস করতো। তিনি গাছ কাটার কাজ করতো। তাঁর সাথে কাজ করা সঙ্গী এবং তাঁর আত্মীয় স্বজনরা জানান গত ১৬-১৭ দিন ধরে তাঁর কোন খবর পাওয়া যাচ্ছে না। তাই আমি তাঁর সাথে কাজ করা কবির নামে একজনের সাথে যোগাযোগ করি। কবির জানালো সেই ৩ মাস ধরে গাছ কাটে না, কিন্তু খবর পেলাম যে, কবির গত ২০ দিন আগেও গাছ কেটেছে। তাই কবির হতে জাফর শেষ কখন গাছ কেটেছে সেই লোকেশান এর খবর নিয়ে আমি গ্রাম পুলিশ এবং এলাকাবাসীকে নিয়ে ফুলবাগান এলাকায় গিয়ে দেখতে পাই যে, গাছের নীচে একটি লাশ চাপা পড়ে আছে এবং লাশটি হতে মাথা বিচ্ছিন্ন। পড়ে, আমি পিডিবি কর্তৃপক্ষ এবং পুলিশ কে বিষয়টি অবহিত করি। এই ইউপি সদস্য আরোও জানান, আমি এবং এলাকাবাসীর কাছে সন্দেহ হচ্ছে, এটা হত্যাকান্ড হতে পারে।কাপ্তাই পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, লাশ পাওয়ার খবর পাওয়ার পর আমরা বেলা ১২ টার দিকে পুলিশ ফোর্স সহ ঐ এলাকায় গিয়ে লাশটি উদ্ধার করি। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য আমরা লাশটি রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠাবো। তবে ময়নাতদন্ত শেষ হলে, এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit