বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

জালালাবাদ কলেজের নবাগত অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জীরকে শুভেচ্ছা প্রদান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২০২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জী সিলেটের প্রথম স্মার্ট ক্যাম্পাস জালালাবাদ কলেজের অধ্যক্ষ পদে যোগদান করায় কলেজ পরিচালনা পর্ষদ উইজডোম ট্রাস্টের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উইজডোম ট্রাস্টের সেক্রেটারী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।কলেজ ক্যাম্পাসে এই শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় কলেজের শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।অধ্যক্ষের দায়িত্ব গ্রহণকালে অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জী বলেন, সিলেটের প্রথম স্মার্ট ক্যাম্পাস হিসেবে জালালাবাদ কলেজে মানসম্পন্ন শিক্ষা প্রসারে অগ্রণী ভুমিকা পালন করছে। এর ধারাবাহিকতা রক্ষা ও শিক্ষার গুণগত মান বজায় রাখাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জালালাবাদ কলেজকে কাংখিত মানে উন্নীত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। মেধাবী তরুণ প্রজন্ম তৈরী করতে মানসম্পন্ন শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

দায়িত্ব গ্রহণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ কলেজ পরিচালনা পর্ষদ ‘উইজডোম ট্রাস্টের’ সেক্রেটারী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, কলেজের সহকারী অধ্যাপক আয়েশা বেগম, কলেজ কো-অর্ডিনেটর ছায়েম আহমদ চৌধুরী, প্রভাষক ফরিদ আহমদ, ফারুক আহমদ, সালমা বেগম, ফাহিমা সুলতানা ও তাহসিন সিদ্দিকা প্রমুখ।উল্লেখ্য, হায়াতুল ইসলাম আখঞ্জী এমসি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের প্রথম চীফ এডুকেশনাল কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit