বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

জেলা কর আইনজীবী সমিতির আয়কর আইন বিষয়ক কর্মশালা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২২২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বলেছেন, দেশের রাজস্ব ভান্ডার পরিপূর্ণ করতে সঠিক নিয়মে কর প্রদান করতে হবে। দেশের সার্বিক উন্নয়নে কর প্রদানে কোন বিকল্প নেই। দেশের মানুষকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম।তিনি সোমবার (২ অক্টোবর) সকালে সিলেট জেলা কর আইনজীবী সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে সমিতি আয়োজিত আয়কর আইন বিষয়ক কর্মশালা-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।তিনি আরো বলেন, সিলেট অঞ্চলের মানুষেরা কর প্রদানে ইচ্ছুক তবে সঠিক নিয়ম-কানুনের ব্যাপারে অবহিত না হয়ে নানাবিধ জটিলতায় ভোগেন। এক্ষেত্রে কর আইনজীবীদের সহযোগিতা নিলে কর প্রদানে জটিলতা অনেকাংশে কমে আসবে।

তিনি এ ব্যাপারে কর আইনজীবীদের সহযোগিতা কামনা করেন।সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার এ জেড নুরুজ্জামান, যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহাদ আল করিম।শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য আ স ম মুবিনুল হক শাহীন। কর্মশালায় কর আইনজীবী সমিতির শতাধিক নবীণ-প্রবীণ সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit