বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

দৌলতপুরে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২১৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে মো. জুনাইদ হোসেন সাদেক (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মাছের ঘাট এলাকায় পদ্মা নদী থেকে তার ভাষমান মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিশু দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর কামারপাড়া গ্রামের মো. জিয়ারুল ইসলামের ছেলে এবং দক্ষিণ পশ্চিম ফিলিপনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

এলাকাবাসী ও মৃত শিশুর পরিবার সূত্রে জানাগেছে, শিশু জুনাইদ হোসেন সাদেক রবিবার বিকেলে পার্শ্ববতী মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে তার খালা নাহারুল ইসলামের স্ত্রী সাগরিকার বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে পদ্মা নদীতে অসাবধান বসত পড়ে গিয়ে শিশুটি ডুবে যায়। প্রায় দেড় ঘন্টা পর বাড়ির লোকজন ভাষমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন মৃত শিশুকে নিজ গ্রামে নিলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে দৌলতপুর ওসি রাকিবুল হাসান জানান, দৌলতপুরের বৈরাগীরচরে পদ্মা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ভাষমান অবস্থায় পদ্মা নদী থেকে শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit