বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার ‘ নির্লোভ রাজনীতিবিদ’ আল-মামুন সরকার আর নেই আইনমন্ত্রীর শোক

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১২৮ Time View

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে ফুলবাড়িয়ার নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

আল-মামুন সরকার দীর্ঘদিন যাবত নানা অসুস্থতায় ভুগছিলেন। তবে চিকিৎসা শেষে তিনি গত কিছুদিন যাবত আগের চেয়ে স্বাভাবিক চলাফেরা করছিলেন। রবিবার সংবাদ সম্মেলন করাসহ পরিষদের যাবতীয় কাজে অংশ নেন। এদিকে আল-মামুন সরকারের মৃত্যুতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের পতি সমবেদনা জানান। মন্ত্রীর পিআরও ড.রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

আল-মামুন সরকার একজন নির্লোভ রাজনীতিবিদ ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মানবসেবায় তিনি রাষ্টীয়সহ বেসরকারিভাবে বেশকিছু পুরস্কার পান। তিনি প্রতিবন্ধীদের নিয়েও কাজ করতেন। আল-মামুন সরকারের মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। দলমত নির্বিশেষে সবাই ছুটে যাচ্ছেন তাঁর বাড়িতে। সান্তনা জানাচ্ছেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি।

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit