শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

বিজয়নগরে মাটির ঘরের দেয়াল চাপায় ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামে শুক্রবার ভোরে ঘরের মাটির দেয়াল ধসে মিশু (১২) ও রাফিন (১০) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে । এ ঘটনায় ওই দুই শিশুর বাবা-মা ও আরেক বোন আহত হয়। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশের চাচাতো ভাইয়ের বাড়ির মাটির দেয়াল মান্নাফ মিয়ার মাটির দেয়ালে পড়লে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা মান্নাফ মিয়ার সন্তান। মান্নাফ মিয়া (৪২) সহ আহতরা হলেন, তার স্ত্রী রোকসানা বেগম (৩৫) ও তার আরেক মেয়ে ইসু (১০)। এর মধ্যে ইসুকে ঢাকায় পাঠানো হয়েছে।

পত্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘লক্ষীপুর গ্রামের মান্নাফ মিয়ার চাচাতো ভাইয়ের একটি মাটির ঘর বেশ দুর্বল হয়েছিল। ঘরটি সরিয়ে নেওয়ার কথা থাকলেও সেটি হয়ে উঠেনি। শুক্রবার ভোরে ওই মাটির ঘরটি ভেঙ্গে মান্নাফ মিয়ার ঘরের উপর পড়ে। এতে মান্নাফ মিয়ার মাটির ঘরও ভেঙ্গে যায়। এতে ঘরে ঘুমিয়ে থাকা পাঁচজনই আহত হয়। এর মধ্যে দু’জন মারা যায়। বাকিরা আহত হয়।বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পাশের বাড়ির মাটির ঘরের দেয়াল ধসে এ ঘটনা ঘটে। এতে আহত পাঁচজনের মধ্যে দু’জন মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit