শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ আ‘লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আ‘লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এ জন্মদিন পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শ. ম জয়নাল আবেদীন, এমদাদুল হক খান, এড. মুজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর জন্য আশির্বাদ। তিনি তাঁর পিতার আদর্শকে অন্তরে ধারণ করে দেশবাসীর জন্য কাজ করছেন। এই জন্মদিন থেকে সবাইকে শপথ নিতে হবে যারা দেশকে পিছিয়ে ফেলার চেষ্টায় লিপ্ত রয়েছে তাদের প্রতিহ করতে হবে। আগামী নির্বাচনে নৌকার বিজয় ঘটিয়ে তাদের সঠিক জবাব দিতে হবে। দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit