শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র মতবিনিময় সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর আওতাধীন সাবসিডিয়ারি কোম্পানি-আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড এর অংশীজনের অংশগ্রহণে রোববার (২৪ সেপ্টেম্বর) নগরীর একটি অভিজাত হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি পরিচালক বোর্ডের চেয়ারম্যান ড. কিসমাতুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.টি.এম আহমেদুর রহমান, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি এর সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন আলী আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাবেক অধ্যাপক কামাল আহমেদ, ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিবির মহাব্যবস্থাপকগণ ও সংশ্লিষ্ট কর্মচারীসহ সিলেট অঞ্চলে অবস্থানকারী অন্যান্য গ্রাহক ও অংশীজন উক্ত সভায় অংশগ্রহণ করেন।

এছাড়া, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অংশীজনগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত অংশীজন পুঁজিবাজার উন্নয়ন ও আইসিবির গ্রাহকসেবা বিষয়ে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit