শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

জৈন্তাপুরে ভারতীয় মদ সহ ১ জন গ্রেফতার

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ সিলেট তামাবিল জাফলং মহাসড়কের জৈন্তাপুর বাস-স্টেশন বাজারে যাত্রীবাহী বাস তল্লাসি করে ভারতীয় ৮ বোতল মদ সহ ১ জন-কে গ্রেফতার করে।জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)’র দিক নিদের্শনায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করেন।এ সময় ভারতীয় ৮ বোতল মদ সহ বাসের যাত্রী সিলেট সিটি কর্পোরেশন ৬নং ওয়ার্ডের (রুপশা আবাসিক এলাকা) চৌকিদেখীর মৃত আব্দুল হামিদের ছেলে মো: এমাদ হোসেন (৩৩) কে আটক করা হয়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার সকালে আসামী-কে আদালতে সোর্পদ করা হয়েছে। আসামী-কে জিজ্ঞাসাবাদ করলে মাদক ব্যবসায় তার সংশ্লিষ্টতার কথা তিনি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।এই ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম (পিপিএম) বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ এই অভিযান পরিচালনা করে ৮ ভারতীয় বোতল মদ সহ ১ জন আটক করা হয়। তিনি জানান, জৈন্তাপুর সীমান্ত এলাকায় মদ সহ চোরাচালান ভারতীয় অবৈধ পন্য ব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ নিয়ন্ত্রনে কাজ করছেন। মাদক সহ ভারতীয় চোরাচালান ব্যবসার সাথে জড়িত চোরাকারবারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। সীমান্তে পুলিশের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit