শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

চাঁদাবাজির বিরুদ্ধে দুর্গাপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ময়মনসিংহে বসবাসরত কথিত সাংবাদিক মামুনুর রশিদ মামুন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকার নিরীহ জনগন ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে নির্যাতিতদের অংশগ্রহনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী কাকৈরগড়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুক্তার হোসেন, ভুক্তভোগী আবু জাফর, সাইকুল ইসলাম, নাঈম মিয়া, উমর ফারুক, নিজাম উদ্দিন প্রমুখ । বক্তারা বলেন, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গন্ডাবের গ্রামের আলী ছোবানের ছেলে মামুন দীর্ঘদিন যাবত সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জনগনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। অনেক জনের নামে মামুন মামলা করেছে। গ্রামের সহজ সরল মানুষদের সরকারি চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছে।

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গিয়েও চাঁদাবাজি করা সহ দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক এস এম রফিকুল ইসলাম রফিক চাঁদাবাজির বিষয়ে প্রতিবাদ করলে মামুন কিছু নিউজ পোর্টালে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে। ওই মিথ্যা সংবাদের প্রতিবাদে দুর্গাপুর প্রেসক্লাব প্রতিবাদ সভা করে এবং সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম সিনিয়র সহকারী জজ আদালতে মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাঁর এহেন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে এলাকার সর্বশ্রেনীর জনগন মানববন্ধন করে প্রশাসনের কাছে মামুনের শাস্তি দাবি করেন।

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit