বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

ঢাবির অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানের “বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ১৯৫২-২০২৩” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৮ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান রচিত “বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ১৯৫২-২০২৩” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ ২৩ সেপ্টেম্বর(২০২৩ খ্রিস্টাব্দ) শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ইমেরিটাস ড. খন্দকার বজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গ্রন্থের উপর আলোচনায় অংশ নেন সোসাইটির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম ও কাউন্সিল সদস্য অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল।

আলো আরজুমান্দ বানু এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থটির প্রকাশনা প্রতিষ্ঠান ইতিবৃত্ত প্রকাশনের পরিচালক জাকিয়া আফরোজ। গ্রন্থটির লেখক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান গ্রন্থ প্রণয়নের উদ্দেশ্য এবং এর বিষয়বস্তুর উপর আলোকপাত করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই গ্রন্থটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম লিখিত ইতিহাস। সোসাইটি প্রতিষ্ঠার সাত দশক পর এ গ্রন্থটি রচনা করে লেখক একটি গুরুত্বপূর্ণ ও মহৎ কাজ করলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এ গ্রন্থটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ইতিহাস বিষয়ে কেবল প্রথম ও অগ্রণী পদক্ষেপই  নয়, এটি একটি গুরুত্বপূর্ণ আকরগ্রন্থ হিসেবে গবেষকদের কাছে সমাদৃত হবে বলে আমার বিশ্বাস। এতে লেখকের গবেষণা মনস্কতার পরিচয় রয়েছে। উপাচার্য গ্রন্থটির বহুল প্রসার কামনা করেন।সোসাইটরি কাউন্সলি সদস্যবৃন্দ, দেশবরণ্যে অধ্যাপক, লেখক , গবেষক এবং সোসাইটির সদস্যগণ  গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit