বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

ব্যবসায়ির বাসায় দুর্ধর্ষ চুরি, ফ্লাটের তালা ভেঙে টাকা-স্বর্ণালঙ্কার লুট

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৬ Time View

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বাগানবাড়ির একটি ফ্লাটের দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ব্যবসায়ি মোস্তাক আহমেদের ভাড়া বাসায় ঘটা এ ঘটনায় নগদ সাড়ে তিন লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ব্যবসায়ী মোস্তাক আহমেদের ছেলে সজিব আহমেদ জানান, তার বাবা নিউ মার্কেটে কাপড়ের ব্যবসায়ি। তিনি একটি প্রতিষ্ঠানে ম্যানেজারের চাকরি করেন। বাগানবাড়ি এলাকার ছয়তলা ভবনের  তৃতীয় তলার একটি ফ্লাটে তারা ভাড়ায় থাকেন। বিকেলে ফ্লাটের দরজায় তালা লাগিয়ে ছোট ভাই চলে যায় খেলাধুলা করতে এবং আম্মা চলে যান ডাক্তারের চেম্বারে। তারা সন্ধ্যায় বাসায় ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা এবং খোলা।
ভেতরে ঢুকে দেখেন ওয়ারড্রবের ড্রয়ার সব খোলা এবং কাপড়চোপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মাইক্রোওয়েভ ওভেন নিচে পড়ে আছে। স্টিলের আলমিরার কাছে গিয়ে দেখেন দরজা খোলা এবং ড্রয়ার সহ কাপড় কাগজপত্র নিচে পড়ে আছে। তারা দেখেন আলমিরার ভেতরে থাকা ডিজিটাল লকার এবং সিন্দুক ভাঙা অবস্থা আছে। পরে তল্লাশি করে দেখা যায় লকারে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা ও সিন্দুকে থাকা সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার নেই। খবর পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানালে তারা এসে ঘুরে দেখে যান। 
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসাইন জানান, খবর পেয়ে ওই বাসায় পুলিশ পাঠানো হয়। বাড়িটি একটি নির্জন এলাকায় এবং সেখানে কোন সিসি টিভি ক্যামেরা না থাকায় পর্যাপ্ত তথ্য পাওয়া যাচ্ছে না।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit