বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

২১ সেপ্টেম্বর রোডমার্চ ও সিলেট আলিয়া মাদ্রাসায় বিএনপির সমাবেশে যোগদিন সফল করুন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বর্তমান সরকার লুটপাট, নৈরাজ্য ও উন্নয়নের ফাঁকাবুলিতে দেশের যে ক্ষতি সাধন করেছে তা অপূরণীয়। বিগত নির্বাচনগুলোর মত এবারও অবৈধ পথে সরকার গঠনের পায়তারা চালিয়ে যাচ্ছে তারা। তবে দেশের সাধারণ জনগণ জেগে উঠেছে, সকল ষড়যন্ত্র রোখে দাঁড়াবে ইনশাআল্লাহ। তিন বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তারা ভয় পায়। যে কারণে গৃহবন্দি করে রেখেছে সরকার।

অসুস্থ বেগম খালেদা জিয়াকে জরুরী ভিত্তিতে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন। ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে। আন্দোলনকারী নেতাকর্মীদের হামলা-মামলায় আর ধমিয়ে রাখা যাবে না। এখনও সময় আছে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবদায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। তিনি আরো বলেন, ২১ সেপ্টেম্বর রোডমার্চ ও সিলেট আলিয়া মাদ্রাসায় বিএনপির সমাবেশে যোগদিন সফল করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং রোর্ডমার্চ সফল করতে হবে।

তিনি ফ্যসিস্ট সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবীতে ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগে রোডমার্চ ও আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ সফল করার লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা সদর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাষ্টার এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার এর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান আবু হেনা আজিজ, শামছুল ইসলাম, আমান উল্লাহ, আব্দুল হক, তাইবুর রহমান, আফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রউফ, আব্দুল আলিম, ডা. শওকত আলী, নুর আলী ইমরান, ওলিউর রহমান, শাহ নেওয়াজ, কমর আলী, শাহজাহান মিন্টু, আব্দুর রাজ্জাক, মামুন মিয়া, উপজেলা যুবদল এর সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক নুর আলম, আব্দুল আজিজ, হাফিজুর রহমান, আব্দুল মতিন, আশরাফুল আলম জুয়েল, জুয়েল আহমদ, জাকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুর রহমান এরশাদ মেম্বার, যুগ্ম আহবায়ক মুনির উদ্দিন মেম্বার, মোশারফ মজুমদার, শুকুর আলী, দোয়ারাবাজার সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক তারেক হোসেন রাজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন, ইব্রাহিম আল মাছুম, রুবেল আহমদ প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit