বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

দক্ষিণ সুরমায় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি সিলেটের দক্ষিণ সুরমায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল-শোভাযাত্রা, আলোচনা সভা ও তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফিতা কেটে উন্নয়ন মেলার উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন।

উন্নয়ন মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়ের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েছ আহমদ, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাড়াও সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মইনুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতা চৌধুরী। এছাড়া দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit