বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরী করার লক্ষ্যেই, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সিলেট জেলায় প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে নগরীর মেন্দিবাগস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ টুনামেন্ট সম্পন্ন হয়।

জেলা ক্রীড়া কর্মকর্তা মো: নূর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, কার্যনির্বাহী সদস্য সিরাজ উদ্দিন, সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সালাউদ্দিন রাজু প্রমুখ।

প্রতিযোগিতার ফাইনালে জুম্মন লুসাই স্পোর্টস একাডেমি ২-০ ব্যবধানে সুগন্ধা স্পোর্টস একাডেমি, জৈন্তাপুর সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টটিতে সিলেট জেলার প্রমীলা একাডেমি সমূহ অংশগ্রহণ করে।

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit