বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

অবশেষে মুক্তি পেলো কণ্ঠশিল্পী পল্লব ভট্টাচার্য্যের “অপেক্ষা”

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বর্ণালী মিউজিক গ্যালারীর ব্যানারে দেব বাবুলের কথায় সিলেটের উদীয়মান জনপ্রিয় কণ্ঠশিল্পী পল্লব ভট্টাচার্য্যের কণ্ঠে ও সূরে স্টুডিও মনপুরার সঙ্গীত আয়োজনে “অপেক্ষা” শিরোনামের একটি গান মুক্তি পেয়েছে ইউটিউব সহ সব অনলাইন প্লাটফর্মে (গানটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন এই গানটি ইউটিউবে খুব জনপ্রিয়তা পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেকে গানটিকে সাদরে গ্রহণ করেছেন।গানটির শিরোনাম ‘অপেক্ষায় ছিলাম দিনটির আসবে কবে, আজ সখী দেখা হবে তোমারই সনে, নয়নে নয়নে আজ হবে কথা, বুঝে নিয়ো তুমি সখী প্রেমেরই ভাষা, যে কথা বলিনি আমি কারো সাথে, সে কথাই বলবো সঙ্গোপনে, যে কথা বলিনি আমি কারো সাথে, সে কথাই বলবো সঙ্গোপনে’। গানটি নিয়ে অনেক উচ্ছাস উদ্দীপনা ছিলো আয়োজকদের মনে। গানটিতে অভিনয় করেছেন পল্লব, নিলা, রিংকু ও বিন্দু ।

বর্ণালী মিউজিক গ্যালারীর পরিচালক বাবুল দের সভাপতিত্বে ও রিপন এষ চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় তিনি বলেন, মানুষের স্বপ্ন ঠিক তেমনি, স্বপ্ন আশ্রয় দিতে হবে আশ্রয় পেলে স্বপ্ন বাধে। মানুষ যতদিন বেঁচে থাকবে, ততোদিন স্বপ্নই দেখবে। তিনি আরো বলেন, আমার সোনার বাংলা এই গানটি মানুষের হৃদয় ভরে উঠেছে। এই বাংলায় চিরদিন এই গান মানুষের হৃদয়ে মধ্যে থাকবে। গান দিয়ে শিল্পীরা কতকিছু বোঝাতে পারেন। দেশপ্রেম, সমাজের কথা, মানুষের কথা, প্রেম-ভালোবাসার কথা, গানের মাঝে মানুষ পায়। তিনি বর্ণালী মিউজিক গ্যালারীর স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদের সফলতা কামনা করেন। এসময় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit