বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বালোগানের গোলে প্রথমার্ধে এগিয়ে যুক্তরাষ্ট্র নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ আটক ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৪ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলোয় ৫শ পিস ইয়াবাসহ শাহ আলম (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। সে খানপুর ইউনিয়নের শাফলজানি গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে খানপুর ইউনিয়নের শাফলজানি গ্রাম থেকে তাকে আটকা করে। জানা যায়, শাহ আলমসহ তার সঙ্গীদের নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।

মাদক বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে শেরপুর থানার এসআই সাঈফ আহম্মেদ ও সঙ্গীয় ফোর্সসহ খানপুর ইউনিয়নের শাফলজানি গ্রামে অভিযান পরিচালনা করে। সেখানে দুজন মাদক ব্যবসায়ি পুলিশের অবস্থান টের পেয়ে দৌড় দিয়ে পালানোর সময় শাহ আলমকে আটক করে। তাকে তল্লাশি করলে তার নিকট থেকে ৫০০ পিস ইয়াবা পায়। এবং তার সহযোগী শুভগাছাা গ্রামের মৃত এন্তাজ মেম্বরের ছেলে সুমন (৩০) পালিয়ে যায়। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শাহ আলমকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এবং সুমনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit