শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায়ের ভূমিকা শীর্ষক সেমিনার

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সমবায় অধিদপ্তর ঢাকার অতিরিক্ত নিবন্ধন (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স) হাফিজুল হায়দার চৌধুরী বলেছেন, সরকারের ভিষণ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায় বিভাগকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমবায়ের গুরুত্বপূর্ণ অবদানের মাধ্যমে দেশ আরো এগিয়ে যাবে। তাই সকলকে সমবায়ের মাধ্যমে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। সরকার উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সব সূচকে যুগান্তকারী মাইলফলক স্পষ্ট করেছে। তিনি সরকারের ভিশন বাস্তবায়নে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সমবায় বিভাগকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

তিনি বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে বিভাগীয় সমবায় কার্যালয় সিলেটের আয়োজনে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায়ের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিভাগীয় সমবায় কার্যালয় সিলেটের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মো. জিয়াউল হকের সভাপতিত্বে ও পরিদর্শক মো. ফয়সল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তর ঢাকার উপ নিবন্ধক (আইন) মো. কামরুজ্জামান, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মৌলভীবাজারের উপ-নিবন্ধব ও অধ্যক্ষ তোফায়েল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের পরিচালক একে. এম এহসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়ক সিলেট সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন, সিলেট জেলা সমবায় অফিসার চন্দন দত্ত, সুনামগঞ্জ সমবায় অফিসার বশির আহমদ, মৌলভীবাজার সমবায় অফিসার রহিম উদ্দিন তালুকদার, হবিগঞ্জ সমবায় অফিসার আব্দুর রউফ। এছাড়াও সিলেট বিভাগের অধীনে ৪টি জেলার মোট ৩৯টি উপজেলার সমবায় অফিসারবৃদ সহ মোট ৫০ জন সমবায় কর্তকর্তা সেমিনারে অংশগ্রহণ করেন । অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিভাগীয় সমবায় কার্যালয় সিলেটের উপ-সহকারী নিবন্ধক মো. জামাল মিয়া। গীতা পাঠ করেন সুনামগঞ্জ উপজেলার সমবায় অফিসার বিজিত রঞ্জন কর।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit