বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ভেগহর্স্টের গোলে আইরিশদের হারাল ডাচরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : শুরুতেই পেনালটি। তাতে আয়ারল্যান্ডের এগিয়ে যাওয়া। মিনিট পনের পর নেদারল্যান্ডসও পেয়ে যায় পাল্টা পেনালটি। তাতে তাদের সমতায় ফেরা। তবে শেষ বেলার নায়ক ডাচ ফুটবলার ভাউট ভেগহর্স্ট। তার জয় সূচক গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ডাচরা। ইউরো বাছাইপর্বের ম্যাচে কাল রাতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে ২-১ গোলে আইরিশদের হারিয়েছে ডাচরা।

খেলার চতুর্থ মিনিটেই পেনালটি পেয়ে যায় আইরিশরা। অ্যাডাম ইদাহ নেন শটটি। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি। এগিয়ে নেন আইরিশদের। শুরুতেই ১-০ গোলের পিছিয়ে পড়া ডাচরা গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠে। সেই সুযোগ পেতে বেশিক্ষণ অপেক্ষা করতেও হয়নি তাদের। খেলার ১৯ মিনিটেই পেনালটি পেয়ে যায় ডাচরা। সেটা কাজে লাগাতে মোটেও ভুল করেননি কোডি গ্যাকপো। তার পেনালটি শটে নেওয়া গোলে সমতায় ফিরে দল।

১-১ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে এসেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ডাচদের। খেলার ৫৬ মিনিটে ভেগহর্স্ট এগিয়ে নেন দলকে। ডামফ্রিসের বাড়িয়ে দেওয়া বলটি জালে পাঠাতে বিলম্ব করেননি তিনি। আর সেটাই ছিল ম্যাচের জয় সূচক গোল।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit