মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

দেশের অর্থনীতি ক্রমশ রেড জোনের দিকে যাচ্ছে: কর্নেল অলি

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, দেশের অর্থনীতি ক্রমশ রেড জোনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ বর্তমান সরকার মেগা প্রকল্পের জন্য প্রায় ৯৮ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে।

শনিবার রাজধানীর পূর্ব পান্থপথের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত কালো পতাকা গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

অলি বলেন, সরকার দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য প্রায় সময় টাকা ছাপিয়ে যাচ্ছে। ফলে দেশে মুদ্রাষ্ফীতি বাড়ছে, অন্যদিকে হু হু করে বাড়ছে দ্রবমূল্য। ফলে জনগণ দূর্বিষহ অবস্থার মধ্যে দিন অতিবাহিত করছে। জনগণের ভবিষ্যৎ অন্ধকার। আয়ের তুলনায় ব্যয় তিন গুণ বেড়েছে। প্রায় ৭০ শতাংশ মানুষ অসহায়ত্বে জীবনযাপন করছে। এই অবস্থা থেকে আদৌ কি বের হওয়া সম্ভব হবে?

কর্নেল অলি বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিন বার নির্বাচন করেছে। দুবার জিতেছে, একবার পরাজিত হয়েছে। বর্তমানে দেশের ৮০-৮৫ শতাংশ জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়।এতে সরকারের আপত্তি থাকার কথা নয়। মূলতঃ এই দাবি নিয়ে সরকার ১৯৯৬ সালে দেশকে অচল করে দিয়েছিল। এখন আপত্তি কেন? দেশের জনগণের দাবির প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে।

গণমিছিলে অংশ নেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপক কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক এডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক এডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit