শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

দুর্গাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। শুক্রবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে এক র‌্যালি শেষে ‘‘পরিবর্তনশীল ও শান্তিপুর্ন সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার’’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ফকির, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান খান, প্রধান শিক্ষক আব্দুস ছালাম, মোছা. শামছুন্নাহার বেগম প্রমুখ।

বক্তারা বলেন, মান সম্মত শিক্ষা-শেখ হাসিনার দীক্ষা, এই শ্লোগানে আমাদের দেশ নিরক্ষরতার হাত থেকে অনেকাংশে এগিয়ে চলেছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে স্কুল কলেজের শিক্ষকগন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে শিক্ষা প্রদান করে যাচ্ছেন। সাধারণ মানুষ শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে উপস্থিত শিক্ষকদের আহবান জানানো হয়।

কিউএনবি/অনিমা/ ০৮.০৯.২০২৩/বিকাল ৩.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit