মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

আখাউড়ায় নয়ামুড়া ইয়াং স্টার ক্লাবের মিনি ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১নং মনিয়ন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নয়ামুড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ৩২ইঞ্চি স্মার্ট এলইডি টিভি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় মিজানুর রহমান মজনু মিয়া’র বাড়ির সামনে শর্ট পিস ক্রিকেট মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন, উত্তর নুয়ামুড়া জামে মসজিদের দাতা সদস্য মোঃ ইদ্রিস মিয়া। মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি  সাংবাদিক মোঃ মোশারফ হোসেন কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং মনিন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক। ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, সমাজসেবক মোঃ কাজল চৌধুরী, মোঃ গিয়াস উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউসার মিয়া সহ আরো অনেকে। 
মোঃ রাব্বি, মোঃ রুমান, মোঃ আকরাম, মোঃ হৃদয় ও মোঃ রবিউল্লার পরিচালনায়- টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে স্থানীয় রাব্বি ক্রিকেট একাদশ বনাম রবিউল্লাহ ক্রিকেট একাদশ। টসে জয়লাভ করে রাব্বি ক্রিকেটে একাদশের দলীয় অধিনায়ক মোঃ রুমান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, তাদের নিয়ন্ত্রিত বোলিং ও দক্ষ ফিল্ডিং এর কারণে প্রতিপক্ষ দল রবিউল্লাহ ক্রিকেট একাদশ ১ম ইনিংসে ব্যাটকরে নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেটে ৫২ রান সংগ্রহ করে। মাত্র ৫৩ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ধারাবাহিক উইকেট পতনের ফলে ১৪ ওভারে মাত্র ৪৮ রান সংগ্রহ করে রাব্বি ক্রিকেটে একাদশ। ফলে ৫রানে জয়লাভ করে স্থানীয় রবিউল্লাহ ক্রিকেটে একাদশ। ফাইনাল খেলাটি দেখতে ক্রিকেট প্রেমী কয়েক শতাধিক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা বলেন, খেলাধুলা একটি নির্দোষ বিনোদন, এটি শরীর ও মন কে ভালো রাখে তাই লেখাপড়ার পাশাপাশি যুব সমাজকে নিয়মিত খেলাধুলার চর্চা করা উচিত। 
নয়ামুড়া প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে খেলার চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান করা হয় আর ইতালি প্রবাসী সাইমুন ইসলাম জুলহাস এর পক্ষ থেকে রানার্সআপ পুরস্কার প্রদান করা হয়। খেলা শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়ার কে ম্যান অব দ্যা সিরিজ ও ফাইনাল খেলার সেরা খেলোয়াড় কে ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কার প্রদান করা হয়। পরে রানার্স আর দলকে একটি স্মার্ট মোবাইল ফোন ও চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন উপস্থিত অতিথিরা।

কিউএনবি/অনিমা/ ০৮.০৯.২০২৩/সকাল ১১.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit