শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

লন্ডনে মত বিনিময় সভা কুলাউড়ায় নাদেলকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শফিউল আলম চৌধুরী নাদেলের মতো তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত তরুণ নেতৃত্বের প্রয়োজন। শফিউল আলম চৌধুরী নাদেল একজন সফল রাজনীতিবিদ। হুমায়ুন রশিদ চৌধুরী, শাহ এসএম কিবরিয়া, দেওয়ান ফরিদ গাজী, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর সিলেট বিভাগ থেকে জাতীয় রাজনীতিতে তাদের শূন্যস্থান পূরন করতে শফিউল আলম চৌধুরীই বৃহত্তর সিলেটর মানুষের আশা-ভরসার প্রতীক। প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা- তিনি শফিউল আলম চৌধুরী নাদেলকে মৌলভীবজার-২ সংসদীয় আসন কুলাউড়া থেকে মনোনয়ন দিয়ে আমাদের আশা-আকাক্সক্ষার প্রতিফল ঘটাবেন। এ দাবি শুধু কুলাউড়াবাসীর নয়, দল-মত নির্বিশেষে সিলেট বিভাগের সর্বস্তরের মানুষের।

ইস্ট লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ অ্যাকাডেমি মিলনায়তনে শফিউল আলম চৌধুরী নাদেলের সঙ্গে প্রবাসী কুলাউড়াবাসী আয়োজিত মতবিনিময়সভায় বক্তারা এ দাবি জানান।বক্তারা বলেন, সমাজসেবা ও মানুষের কল্যাণে শফিউল আলম চৌধুরীর পরিবারের অবদান রয়েছে। তার পিতা, পিতামহ এবং মাতামহ সকলেই মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বৃহত্তর সিলেটর মানুষ এই পরিবারকে সম্মানের চোখে দেখে। প্রধানমন্ত্রী তাঁকে দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন, শুধু দলের সাংগঠনিক সম্পাদকই নয়, বিসিবির পরিচালক, সেই সাথে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শীর্ষ দৈনিক উত্তরপূর্ব’র সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার উপর অর্পিত দায়িত্ব তিনি সফলতার সাথে পালন করছেন। তিনি পার্লামেন্ট সদস্য নির্বাচিত হলে দেশ ও জাতি উপকৃত হবে।

কুলাউড়ার কৃতিসন্তান প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবাসী নেতা সিতাব চৌধুরীর সভাপতিত্বে ও আমিনা আলী, আদেল চৌধুরী ও শাহিন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক।অনুষ্ঠানে শতাব্দী কর ও শেফালী জাতীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অধ্যাপক মিসবাহ কামাল, সৈয়দা নাজনিন সুলতানা শিখা, বিবিসি’র সাবেক সেক্রেটারি শাহানূর খান, বিসিএ’র প্রেসিডেন্ট এম.এ মুনিম, মোয়াজ্জেম হোসেন চৌধুরী রিপন, সৈয়দ তামিম আহমদ, কাওছার চৌধুরী, তারিফ আহমদ, আব্দুর রাজ্জাক, তৌহিদ ফিতরাত হোসেন, আব্দুল আহাদ চৌধুরী, আহমেদ হাসান. রবিন পাল, সৈয়দ ছুরুক আলী, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, আনসার আহমদ উল্রাহ, লন্ডনবাংলা প্রেসক্লাবের সেক্রেটারি তাইছির মাহমদু, সেলিম খান জামাল খান, মাহমদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে শফিউল আলম চৌধুরী নাদেলের উপর নির্মিত একটি ডকুমেন্টারি ও ডিবিসি টেলিভিশনে তার সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।মতবিনিময়সভায় শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘স্কুলজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। জেলা ছাত্রলীগের সেক্রেটারি/সভাপতি ও মহানগর আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছি। নেত্রী আমাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন; নেত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করছি।’তিনি বলেন, ‘রাজনীতি মানে দেশ ও জাতির কল্যাণে কাজ করা। যারা রাজনীতি করেন, তাঁদের সকলেরই একটি ভিশন থাকে জনপ্রতিনিধি হওয়ার। জনপ্রতিনিধি হলে মানুষের সেবা করার বেশি সুযোগ পাওয়া যায়। আমার ভিশন ছিল, মানুষের সেবা করতে আইন পরিষদের সদস্য হওয়ার; তাই সিদ্ধান্ত নিয়েছি, জন্মভূমি কুলাউড়া থেকে নির্বাচন করার। রাজনীতির পাশাপশি নির্বাচিত হলে মানুষের সেবা করার আরও বেশি সুযোগ পাবো। নেত্রী এবং দলের প্রতি আমার আনুগত্য রয়েছে। আমার বিশ্বাস, নেত্রী আমাকে আরও বেশি কাজ করার সুযোগ দেবেন। এই আসন থেকে দল যাকে মনোনয়ন দেবে আমি মেনে নেবো।

নাদেল বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই দেশে-বিদেশে শুরু হয়েছে দেশবিরোধী ষড়যন্ত্র। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমাদের এগিয়ে যেতে হবে। দুর্নীতির বরপুত্র তারেক রহমান এবং একজন নোবেল বিজয়ী বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রকে বাধাগ্রস্ত করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। মানুষ ও দেশের কল্যাণের জন্য আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসতে হবে। কয়েকটি বিদেশি জরিপে দেখা গেছে, দেশের ৭০% মানুষ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। এতে তারেক রহমান ও দেশবিরোধীরা আবারও ষড়যন্ত্র শুরু করছে। তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। বিএনপি যদি এবার নির্বাচনে না আসে তাদের অস্তিত্ব থাকবে না।’ তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/সকাল ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit