মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
স্ত্রীকে ঝুলিয়ে মারার দৃশ্য ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল স্বামী জেলেনস্কিতে মুগ্ধ ট্রাম্প, পুতিনকে দেখছেন ভিন্ন চোখে: রিপোর্ট ভারতে মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয় ঘিরে রাজনৈতিক ও আইনি বিতর্ক রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‌‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়া শিক্ষার্থীদের ওপর ‘পেলেট গানের’ ব্যবহার কেন: সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষোভ পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি ২১ শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি: কংগ্রেস নেতা আজ বিশ্ব হেপাটাইটিস দিবস ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন

চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু   

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাসির উদ্দিন মাসুদ (৩৭) উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের কোনার বাড়ির মৃত জালাল আহমদের ছেলে।  সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ভূপতিপুর গ্রামের হোরাগাজি বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে, একই দিন ভোর রাতের দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভূপতিপুর গ্রামের হোরাগাজি বাড়িতে এ ঘটনা ঘটে।  
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টার দিকে নিহত মাসুদ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভূপতিপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে চুরি করতে ঢুকে। বিষয়টি আচ করতে পেরে বাড়ির মালিক চিৎকার করে। পরে স্থানীয় লোকজন এসে তাকে দেখতে পেয়ে চোর সন্দেহে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়।ছয়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ওহিদুজ্জামান বলেন, চুরির জন্য ঢুকেছে না মাইয়োল্যা (মেয়ে) চুরির জন্য ঢুকেছে। আমরা এর বিকল্পটাও চিন্তা করি। নারী ঘটিত কোনো ব্যাপারও হতে পারে।  বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে।  এরপর ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  
ওসি তদন্ত আরো বলেন, এ বিষয়ে এখনই কিছু বিস্তারিত বলা যাচ্ছে না, এটা তদন্তের বিষয়। মনগড়া কথা বলে দিলে আমার তদন্ত আরেক রকম আসবে। তাহলে ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।  তবে নিহত মাসুদের বিরুদ্ধে আগের কোন চুরির মামলা আছে কিনা এমন প্রশ্ন করা হলে এ পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি।   

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit