রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

স্ত্রীকে ঝুলিয়ে মারার দৃশ্য ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল স্বামী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহে নিজের স্ত্রীকে নির্মমভাবে হত্যার দৃশ্য শ্বশুরবাড়ির লোকজনকে ভিডিও কলে দেখানোর অভিযোগ উঠেছে কর্ণাটকের এক যুবকের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বাগালকোট জেলার গালাগালি গ্রামে। 

পুলিশ জানিয়েছে, নিহত গৃহবধূর নাম ভাগ্যশ্রী জিগালুর এবং অভিযুক্ত স্বামীর নাম প্রবীণ জিগালুর। দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে ছিল। বনিবনা না হওয়ায় প্রায় দুই মাস আগে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন ভাগ্যশ্রী। সম্প্রতি আর অশান্তি করবেন না; এমন প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে আবার ঘরে ফিরিয়ে আনেন প্রবীণ। কিন্তু ঘটনার দিন গৃহবধূ বাড়ি ফেরামাত্রই আবার শুরু হয় অশান্তি। অভিযোগ, এর পরেই কাঠের গুঁড়ি দিয়ে ভাগ্যশ্রীকে মারাত্মকভাবে মারধর করেন প্রবীণ এবং পরে তাকে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে দেওয়া হয়।

হত্যার নির্মমতা এখানেই শেষ হয়নি। স্ত্রী ছটফট করতে করতে মৃত্যুর দিকে ঢলে পড়ার সময় সেই দৃশ্য প্রবীণ কেবল নিজের ফোনে রেকর্ডই করেননি, বরং শ্বশুরবাড়িতে সরাসরি ভিডিও কল করে ভাগ্যশ্রীর বাবা-মাকে মেয়ের এই পরিণতি দেখতে বাধ্য করেন। এমনকি পরবর্তী সময়ে সেই নৃশংস ভিডিওটি আরও অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পাওয়ার পরপরই বিলাগী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। অভিযুক্ত স্বামী প্রবীণ জিগালুরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত কারণ জানতে ও অন্যান্য দিক খতিয়ে দেখতে পুলিশ এখন তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি

 

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit