বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

যশোরে বিএনপি’র সমাবেশে যাওয়ার অভিযোগে শার্শায় কিশোরকে পিটিয়ে জখম

 মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাতদদাতা
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ Time View

মনিরুল ইসলাম মনি,শার্শা (যশোর)সংবাদদাতা : ১ সেপ্টেম্বর বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোরের সমাবেশে যাওয়ার অভিযোগে মোঃ আল মামুন (১৭) নামে এক কিশোরকে বেদম ভাবে পিটিয়ে জখম করেছে আওয়ামী দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে শার্শার পাঁচভুলোট গ্রামে। আল মামুনকে রাতেই স্বজনেরা উদ্ধার করে রাতেই সাতমাইল একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেছে। আহত কিশোর আল মামুন পাঁচভুলোট গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে।আহত আল মামুন জানান, গত শুক্রুবারে সে যশোরে বিএনপির সমাবেশে গিয়েছিল। যে কারনে তাকে বিভিন্ন ভাবে স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম হুমকি দিচ্ছিল।

এরপর শনিবার সন্ধা রাতে সে বাড়ি থেকে পাঁচভুলোক গ্রামের কাদেরের মোড়ে ইব্রাহীম মেম্বরের চায়ের দোকানে চা খেতে যান। সেখানে যাওয়া মাত্র কিছু জানা বুঝার আগেই আল আমিনকে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য তরিকুলের নেতৃত্বে পাাঁচভুলোট গ্রামের নূরুল হকের ছেলে আইয়ুব হোসেন(৩৫), মজু খোড়ার ছেলে আলাউদ্দিন(৩২)সহ ৫/৭জন স্টীলের টর্চ লাইট, লোহার রড দিয়ে বেদম ভাবে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় স্থানীয়রা চিৎকার করলে দূর্বৃতরা বিএনপি নেতাদের অশ্লীল ভাষায় গালি দিতে দিতে পালিয়ে যায়।

স্বজনেরা আল আমিনকে উদ্ধার করে সাতমাইল একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ এস এম আকিকুল ইসলাম জানান, ঘটনাটি আমার জানা নেই । তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit