বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া ধান চাষে বন উজাড় বন্ধের ঘোষণা ইন্দোনেশিয়ার আবুধাবিতে টাইগারদের তীব্র চ্যালেঞ্জে বিচলিত নন সিমন্স খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের

আশুলিয়ায় গণ কবরস্থান থেকে ৫টি কঙ্কাল চুরি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় একটি গণ কবরস্থান থেকে ৫টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ।শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে দুপুরে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন কবরস্থানের সভাপতি মোখলেছুর রহমান। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলতলা দরগার পাড় এলাকার গাজীর দরগাঁ সরকারি গণ কবরস্থানের মহিলা কবরস্থান থেকে ওই কঙ্কালগুলো চুরি হয়। চুরি হওয়া কঙ্কালগুলো সবই নারীর কঙ্কাল বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ওই কবরস্থানে এক পাশে নারী আর এক পাশে পুরুষের মরদেহ কবরস্থ করা হয়। মাহমুদা খানম নামের এক নারীর মা মারা গেলে এই কবরস্থানেই তাকে কবরস্থ করা হয়। প্রায় দেড় বছর যাবৎ প্রতি শুক্রবারে মায়ের জন্য দোয়া করতে কবরস্থানে আসেন তিনি। প্রতি শুক্রবারের ন্যায় আজও আসলে তিনি কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে আশপাশে আরও ৪টি কবর খুড়ে কঙ্কাল চুরি করার বিষয়টি দেখতে পান। পরে ওই নারী স্থানীয়দের খবর দেন।
কবরস্থানের খাদেমের দায়িত্বে থাকা মনির হোসেন বলেন, খবর পেয়ে কবরস্থানে এসেছি। এখানে ৫ নারীর কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। প্রতিটি কবর এক থেকে দেড় বছরের পুরোনো। আমরা স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি।কবরস্থানে সভাপতি মোখলেছুর রহমান বলেন, আমাদের এই কবরস্থানে যে ঘটনাটি ঘটেছে এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এমনকি এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়েছি তারা সব ব্যবস্থা করবেন।এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব জানান, কবরস্থানের সভাপতির অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি /অনিমা/০১.০৮.২০২৩/ সন্ধ্যা ৭.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit