সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য আসতে পারে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

মূল্যস্ফীতি ভারতের সঙ্গে না মেলানোর পরামর্শ বাণিজ্যমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৪৫ Time View

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে কিছু ব্যবসায়ী এর সুযোগে পণ্যের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে আমাদের প্রতিনিয়ত চেষ্টা চলছে। গ্লোবাল এই দুরবস্থার মধ্যেও যেন আমরা ঠিক থাকতে পারি।

বুধবার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। 

সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়নি। বিশ্ববাজারের নেতিবাচক প্রভাব দেশেও পড়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে সংকট তৈরি হলে কিছু ব্যবসায়ী তার সুযোগ নেয়। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। তবে একেবারে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

মূল্যস্ফীতি নিয়ে ভারতের সাথে বাংলাদেশকে না মেলানোর পরামর্শ দেন তিনি। টিপু মুনশি বলেন, ভারতের সঙ্গে সব বিষয়ে তুলনা করা সম্ভব নয়। আজ ভারতে চিনির দাম কম, কারণ তাদের উৎপাদন যেটা হয় চাহিদা মেটানোর পরও রপ্তানি করে। আর আমাদের ৯৯.৯ শতাংশ বাইরে থেকে আনতে হয়। সব জিনিস একরকম হবে তা কিন্তু নয়। পেঁয়াজের দাম বেড়ে গেল, তখন ভারতে রেশনিং চালু করেছিল। যখন কাঁচা মরিচের দাম বাড়ল তখন ৩৫০ রুপিতে বিক্রি হয়েছে। এই মুহূর্তে পেঁয়াজের ওপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। তারা তাদের অর্থনীতির ওপর নির্ভর করে কাজ করে।

সার্বিক মূল্যস্ফীতি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, গ্লোবাল অবস্থাটা দেখেন, ইংল্যান্ডের দোকানেও যখন তিনটার বেশি টমেটো কেনা যাবে না, সে বিষয়ে রেস্ট্রিকশন দিয়ে দেয়। জার্মানিও দোকানগুলোতে তেলের বিষয়ে পদক্ষেপ নেয়। আমাদের এখানেও নিশ্চয়ই প্রভাব পড়েছে। মুহূর্তের মধ্যে সমাধান হবে তেমন তো নয়, তবে আমাদের প্রতিনিয়ত চেষ্টা চলছে। গ্লোবাল এই দুরবস্থার মধ্যেও যেন আমরা ঠিক থাকতে পারি।

বাংলাদেশের গ্যাস আহরণসহ, হেলথকেয়ার ও গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহবান জানান টিপু মুনশি।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit